২০২৩ -২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য ১ম রিলিজ স্লিপ এর তালিকাভুক্ত শিক্ষার্থীগণ যারা এখনো অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করেননি, তাদেরকে অদ্য ২৭-৬-২০২৪ তারিখের মধ্যে আবেদন ফরম অনলাইনে পূরণপূর্বক প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও মাসিক বেতন ৫০০ টাকা হারে তিন মাসের বেতন সহ সর্বমোট ৭১৫০ টাকা ফি প্রদান সাপেক্ষে ৩০/৬/২০২৪ তারিখের মধ্যে কলেজে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ১) এইচএসসি পরীক্ষা পাশের মূল নম্বর পত্র এবং ফটোকপি
২) এইচএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও প্রসংশা পত্রের ফটোকপি।
৩) এসএসসি পাসের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, সনদপত্র, নম্বর পত্র, ও প্রসংশা
পত্রের ফটোকপি।
৪) শিক্ষার্থীর এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
৫) শিক্ষার্থীর পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
৬) শিক্ষার্থীর সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজ ও ৪ কপি স্টাম সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।
প্রয়োজনে যোগাযোগ: 01713724826



