মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলজে ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষে ২য় রিলিজ স্লিপের মাধ্যমে অনার্স কোর্সে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ভর্তি চলছে। যে সকল শিক্ষার্থী(মানবিক ও বিজ্ঞান শাখার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরন করে নির্দিৃষ্ট কলেজে ফি জমা দিয়েছে কিন্তু ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবে। আগামী ২৮/১১/২০১৮ থেকে ০৪/১২/২০১৮ তারিখ রাত ১২ টার মধ্যে অনলইনে ২য় রিলিজ স্লিপ ফরম পূরণ করা যাবে। ফরম পূরনের সময় চয়েসকৃত ০৫ টি কলেজের মধ্যে মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ’কে ১নম্বর চয়েস দিয়ে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা : মানবিক বিভাগের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গার্হস্থ্য অর্থনীতি অথবা মনোবিজ্ঞান থাকতে হবে ও বিজ্ঞান বিভাগের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জীব বিজ্ঞান থাকতে হবে এবং ঐ বিষয়ে জিপিএ ৩.০০ থাকতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ :
0721-760912
01711268449
01711484018
01713724826
সংযুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি: